সংগৃহীত
সারাদেশ

যশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত 

জেলা প্রতিনিধি: যশোর জেলার চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর হাসান শিমুল (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌগাছা ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পুকুরে মিলল কিশোরের ভাসমান মরদেহ

নিহত শিমুল হোসেন ঐ গ্রামের জাহাঙ্গীর আলমের (৫০) ছেলে। এ ঘটনায় শিমুলের বাবাও গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জাহাঙ্গীর আলম ও তার ছেলে শিমুল বিচালি কাটা মেশিনে বিচালি (খড়) কাটছিলেন। হঠাৎ মেশিনটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শিমুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে গেলে জাহাঙ্গীর আলমও বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন: সিএনজিতে মিলল নবজাতকের মরদেহ

পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন এবং জাহাঙ্গীর আলমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর আলমের একমাত্র সন্তান শিমুল। শিমুল সিংহঝুলি আলিম মাদরাসায় কিছুদিন পড়াশোনা করেছিল। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা