ছবি-সংগৃহীত
সারাদেশ

উখিয়া ক্যাম্পে ৩ রোহিঙ্গা গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৃথক গোলাগুলির ঘটনায় হেড মাঝিসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে নিহত ২

শুক্রবার (২৩ জুন) ভোরে বালুখালী ক্যাম্প-৮ ডব্লিউ কুতুপালং ২ ইস্ট ও ক্যাম্প ৩ এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন- বালুখালী ক্যাম্পের নুরুল আলম ও কুতুপালং ক্যাম্পের রুহুল আমিন এবং হেড মাঝি (নেতা) নুর মোহাম্মদ।

এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে এনজিও সংস্থার পরিচালনাধীন তুর্কি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : সেতু থেকে পড়ে যুবকের মৃত্যু

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রত্যাবাসনের পক্ষে যেসব রোহিঙ্গা কথা বলছেন তাদের চিহ্নিত করে হামলা করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

এপিবিএন অধিনায়ক হারুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা