সারাদেশ

সেপটিক ট্যাংকে নেমে নিহত ২

জেলা প্রতিনিধি : রংপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি

শুক্রবার (২৩ জুন) সকালে নগরীর চেয়ারম্যানের মোড় ছিট কেল্লাবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে হুমায়ূন আহমেদ (৩২) ও নগরীর বক্তিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া (২৪)।

আরও পড়ুন :

স্থানীয়া জানায়, ছিট কেল্লাবন্দ এলাকার এনামুল হকের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ভেতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী হুমায়ূন আহমেদ। সেখানে জমে থাকে গ্যাসে অচেতন হয়ে পড়লে তাকে বাঁচাতে ট্যাংকে নামেন আরেক শ্রমিক লিটন মিয়া। সেখানে দুজনই অক্সিজেন স্বল্পতাসহ জমে থাকা গ্যাসে শ্বাসকষ্টে মারা যান। খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

বাড়ির মালিক এনামুল হক বলেন, ২৫ দিন আগে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় নির্মাণ শ্রমিকরা কাজ করতে নেমেছিলেন। দুঃখজনকভাবে দম বন্ধ হয়ে তারা মারা গেছেন।

আরও পড়ুন : চালু হচ্ছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া জানান, সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝার...

ছাত্রদল-শিবির সংঘর্ষ ছড়িয়েছে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে

আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ, কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধ এবং বহির...

বিশ্ববাজারে কমল তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজা...

ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি!

বিশ্বকাপের মুনাফার অংশ বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির বিতর্কিত...

কোন ডালে সবচেয়ে বেশি প্রোটিন?

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ডাল একটি অপরিহার্য খাবার। তিনবেলার খাবারের অন্তত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা