সারাদেশ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : কমলো হজের খরচ

গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার দরবেশপুর গ্রামের মো.আব্দুল মালেকের ছেলে কোরবান আলী দুলাল (৪৬) ও লক্ষীনারায়ণপুর এলাকার মো.ইব্রাহীমের ছেলে বাকের হোসেন অনু (২৪) লক্ষীপুর জেলার রামগতি থানার মধ্যম চর এলাকার মো.আব্দুল কালামের ছেলে মো.দিদার (২৫)।

বুধবার (২২ মার্চ) বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে,গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে সুধারামা থানা ও লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুধারাম মডেল থানা এলাকায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকার রেলওয়ে স্টেশনের মূল গেইটের বিপরীত পার্শ্বে সোনাপুর টু চৌমুহনী গামী প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে খালি জায়গা একদল ডাকাত ডাকাতি করার জন্য জড়ো হয়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগান ও দা সহ দুই ডাকাতকে আটক করে পুলিশ। ওই সময় ৮/৯ জন ডাকাত ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পলাতক একজন আসামির ঠিকানা লক্ষ্মীপুর জেলার রামগতি থানা এলাকায় বলে জানায়।

পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় পুলিশ লক্ষ্মীপুর জেলাধীন রামগতি থানার আজাদনগর ব্রীজ থেকে ডাকাত মো. দিদার (২৫) কে গ্রেফতার করে।

আরও পড়ুন : বাজারে পণ্যের ঘাটতি নেই

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামি দুলাল ও দিদারের বিরুদ্ধে লক্ষীপুর,নোয়ালখালী, ভোলায় একাধিক ডাকাতি,অস্ত্র ও অপহরণ মামলা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা