সংগৃহীত
সারাদেশ

পানির দাম নির্ধারণের নির্দেশ

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীতে সবার জন্য পানির দাম এক হবে না, এলাকাভিত্তিক দাম নির্ধারণ করতে হবে। আমি ওয়াসাকে বলবো তারা যাতে এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণ করে।

আরও পড়ুন : আরও ৫০টি মসজিদের উদ্বোধন

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ওয়াসার বিল সংগ্রহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আমাদের কানেকটিভিটি ইমপ্রুভ করতে হয়েছে। আমাদের এ শহরে কত মানুষ থাকবে তা ডিজাইন করতে হবে। মানুষ আগে ঢাকায় থাকতো না, তবে এখন থাকে। ঢাকায় সবাই থাকবে না। লোক ঢাকায় আসবে আবার বাইরে চলে যাবে। আমাদেরও এমন কাজ চলছে।

তিনি বলেন, দেশের সব মানুষকে ঢাকায় রাখতে পারবো না। ২০ মিলিয়ন মানুষ ঢাকায় থাকে। গুলশানে পানির দাম ১৫ টাকা, যাত্রাবাড়ী ১৫ টাকা। এলাকা ভিত্তিক সবকিছুই করা হবে।

আরও পড়ুন : কলম্বিয়ায় বিস্ফোরণে নিহত ১১

মন্ত্রী বলেন, ওয়াসাকে আমি বলবো হোল্ডিং অনুযায়ী পানির দাম নির্ধারণ করতে হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে।

তিনি বলেন, মানুষকে সচেতন করা হচ্ছে, এখন সবাই ঢাকায় থাকবে না। বিদেশের মতো আমাদেরও চিন্তা করতে হবে। তাই ঢাকায় আসা-যাওয়া থাকলেও ঢাকার বাইরে থাকতে হবে। এ সিদ্ধান্তে আমাদের এগিয়ে আসতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মেট্রোরেল, পদ্মা সেতুসহ বড় প্রকল্প নেওয়া হয়েছে চুরির জন্য- এমন অভিযোগ করা হয়েছে। কিন্তু এটা না। দেশকে এগিয়ে নিয়ে যেতে প্ল্যান করা হয়েছে। অর্থবছরের কাজ পুরোটাই করা হয়েছে। পাঁচ বছর টার্গেট করে আমরা কাজ করেছি। দারিদ্র্যতার হার কমেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা