সারাদেশ

নিখোঁজ শিশুর লাশ মিলল পুকুরে 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজের একদিন পর এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ঈমানের সাথে কাজ করো

নিহত নূর মোহাম্মদ নিরব (১২) উপজেলার কেশারপাড় ইউনিয়নের তরিক উল্যার বাড়ির মো.নুরনবীর ছেলে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গাজীর মাজারের উত্তর পাশের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা থেকে নিরব নিখোঁজ ছিল। এরপর মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে স্থানীয় লোকজন উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গাজীর মাজারের উত্তর পাশের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন: করোনার চতুর্থ ডোজ টিকা শুরু

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত শিশু মৃগী রোগে আক্রান্ত ছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা