সারাদেশ

তাবলীগে গিয়ে নোয়াখালীর এক ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার এক ব্যবসায়ী তাবলীগে গিয়ে দাওয়াতি কাজ করার সময় স্ট্রোক করে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিজিবি দিবস পিলখানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিহত মওদুদ আহম্মেদ সুমন (৪৪) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের এরশাদ মুহুরি বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে। চার সন্তানের জনক সুমন উপজেলার ভূঁইয়ারহাট বাজারে আল আমিন টেলিকম নামে একটি দোকানের মালিক।

গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে।

নিহতের ভাগনে আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৫ দিন আগে সুমন মামা সহ নোয়াখালী থেকে তাবলীগ জামাতের একটি দল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি মসজিদে যান। গতকাল সোমবার এশার নামাজ শেষে দাওয়াতি কাজ করার সময় মামা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন সাথে থাকা তাবলীগের অন্য সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভাগনে আল আমিন আরও জানান,মামার শেষ ইচ্ছা ছিল তাবলীগের সফরে থাকাকালীন তার যেখানে মৃত্যু হবে তাকে যেন সেখানেই দাফন করা হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে গোবিন্দগঞ্জে দাফন করা হবে। মঙ্গলবার দুপুরের দিকে আমাদের পরিবারের ১০ সদস্য গোবিন্দগঞ্জের উদ্দেশে রওয়ানা হচ্ছে।

বাটইয়া ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জসিম উদ্দিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: থার্টিফার্স্ট নাইট উন্মুক্ত কনসার্ট বন্ধ

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ও গোবিন্দগঞ্জ থানার ওসি মো. ইজার উদ্দিন বলেন, বিষয়টি কেউ আমাদেরকে অবহিত করেনি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা