সারাদেশ

অস্ত্রসহ ২ রোহিঙ্গা গ্রেফতার 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও একটি রামদা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সন্ত্রাসী কর্মকাণ্ড হ‌লে ছাড় নয়

বুধবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ-১৪ ব্লকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী নুর এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পরমাণু অস্ত্রের ঝুঁকি বাড়ছে

গ্রেফতারকৃতরা হলেন- লেদা নুরানীপাড়া ক্যাম্পের রেদোয়ান হোসেনের ছেলে রবিউল হাসান ওরফে রুবিয়া ও তার সহযোগী পশ্চিম লেদা মৌলভীপাড়া ক্যাম্পের বজুর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।

এপিবিএন জানিয়েছে, আসামিরা টেকনাফেী রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় সক্রিয় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। মামলার পর তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

এপিবিএনের হাসান বারী নুর বলেন, ‘বুধবার মধ্যরাতে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ-১৪ ব্লকে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে- এমন খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শুটারগান ও একটি রামদা উদ্ধার করা হয়।

এডিআইজি বলেন, ‘আটকরা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের এলাকায় সক্রিয় সংঘবদ্ধ অপরাধী চক্র কথিত রুবেল গ্রুপের সদস্য। তাদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা