শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন
সারাদেশ

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: "শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক" এ প্রতিপাদ্যে কক্সবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন এবং “শেখ রাসেল দিবস ”উদযাপন হয়েছে। এ উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি রাজনীতির জন্য বিষফোঁড়া

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি, বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: শেখ রাসেলের কবরে পুষ্পস্তবক অর্পণ

র‌্যালী শেষে শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজ।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছির উদ্দীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন: ধর্ষণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ।

এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিশু সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয় এবং রচনা, চিত্রাংকন, ক্রীড়াসহ বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এরপরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫৫টি ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা