সারাদেশ

ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসার অধ্যক্ষ আটক

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদরাসার অধ্যক্ষ মোস্তফা জামান কাওসার (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : চকবাজার অগ্নিকাণ্ডে ৬ মরদেহ উদ্ধার

রোববার (১৪ আগস্ট) রাত ৮টায় উপজেলা নতুনবাবু পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মোস্তফা জামান কাউসার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দ মাঝাপাড়া এলাকার মৃত আতাহার আলীর ছেলে ও মওলানা আতাহার আলী রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী ও তার পাঁচ সহপাঠী এক শিক্ষিকার সাথে মাদরাসার তয় তলায় আবাসিক রুম থেকে পড়ালেখা করেন। একই তলায় মাদরাসার অফিসের পাশে আবাসিক রুমে মোস্তফা জামান তাঁর স্ত্রীকে নিয়ে থাকেন। ওই শিক্ষিকা ও তার এক সহপাঠী বাড়িতে চলে যাওয়ায় শনিবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রী ও তার তিন সহপাঠী অফিসরুমে ঘুমানোর প্রস্তুতি নেন।

কাঁথা আনার জন্য ওই আবাসিক রুমে গেলে মোস্তফা জামান রুমে প্রবশ করে মেয়েটিকে জোরপূর্বক জড়িয়ে ধরে তার স্পর্শকাতর জায়গা হাত দেন। তাকে ধর্ষণের চেষ্টা চালান। পরের দিন রোববার বিকেলে সুযোগ পেয়ে ঘটনাটি মেয়েটি তার মাকে জানায়।

আরও পড়ুন : চকবাজার অগ্নিকাণ্ডে ৬ মরদেহ উদ্ধার

এরপর মেয়েটির মা তার মেয়েকে নিতে মাদরাসায় যান। পরে বিষয়টি জানাজানি হলে মাদরাসার আশেপাশের মানুষ পরিচালক মোস্তফা জামান কাওসাারকে আটক করে। খবর পেয়ে পুলিশ মাদরাসা থেকে তাকে থানা নিয়ে আসে।

জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন করেছেন। ভুক্তভোগীকে সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। মোস্তফা জামানকে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিলেন বিজ্ঞানী ড. আব্দুল আজিজ

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান...

ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস আজ সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের...

স্ত্রীকে জমি লিখে না দেওয়ায় খুন হলেন ব্যবসায়ী

স্ত্রীকে জমিজমা লিখে না দেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে খুন হয়েছেন আলু ব্যবসা...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় কোটি টাকার ‘অদৃশ্য ব্যবসা’

রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের অদৃশ্য অ...

সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা