ভোলায় পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা 
সারাদেশ

শোক বার্তা সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা 

ভোলার প্রতিনিধি : ভোলার লালমোহন ও তজুমদ্দিনে শোক বার্তা সম্বলিত পোস্টার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে লালমোহন কলেজপাড়া, থানার মোড় ও রবিবার রাতে লালমোহন মঙ্গল সিকদার সড়কের মাষ্টার বাজার, মঙ্গল সিকদার বাজার, চাঁচড়া উত্তর বাজার, চাঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে, চাঁচড়া আনন্দ বাজার গিয়ে ব্যাপক পোস্টার ছেঁড়া পাওয়া যায়।

আরও পড়ুন: বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী

জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে লালমোহন ও তজুমদ্দিনের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের পক্ষে শনিবার এই পোস্টার গুলো লাগানো হয়। এর কিছুক্ষণ পরেই দুই উপজেলার বিভিন্ন স্থানে লাগানো পোস্টার গুলো ছিঁড়ে ফেলা হয়েছে।

নাম প্রকাশ না করার্থে আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দলীয় নমিনেশন নিয়ে বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বাহিরেও আরো কয়েকজন লোভিং রয়েছে। তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা আবু নোমান হাওলাদারের সর্মথকরা গত কয়েকদিন যাবৎ লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্নস্থানে জাতীয় শোক দিবস উপলক্ষে আবু নোমান হাওলাদারের সৌজন্যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পোস্টার লাগিয়ে যাচ্ছেন।

সেই সকল পোস্টার গুলো স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের লোকজন অভি হাসান পঞ্চায়েত, নাহিদুল ইসলাম পাপ্পু পঞ্চায়েত ও জাকিরের নেতৃত্বে লালমোহনে এবং মাহাতাব উদ্দিন হাসান, মোশাররফ হোসেন, কালা হাসান, ইদ্রিস, তানভীর রিশান ও মর্তুজা সজীব পঞ্চায়েত এর নেতৃত্বে মাষ্টার বাজারের পোস্টার গুলো ছিঁড়ে ফেলা হয়পছে।

অন্যদিকে তজুমদ্দিন উপজেলার ধলীগৌরনগর ইউপি সদস্য আঃ মন্নান, চাঁচড়া ইউপি সদস্য ফিরোজ হারুন ও জহির মাতব্বরের নেতৃত্বে মঙ্গল সিকদার বাজার ও চাঁচড়া উত্তর বাজারের পোস্টার গুলো ছিঁড়ে ফেলা হয়। চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়ার ছেলে জাহিদ হোসেন এর নেতৃত্বে রাহাত তালুকদার সহ বেশ কয়েকজন যুবক মিলে চাঁচড়া ইউনিয়ন পরিষদ এবং আনন্দ বাজারে লাগানো পোস্টার গুলো ছিঁড়ে ফেলে বলে জানান সেখানকার কয়েকজন বাসিন্দা।

আরও পড়ুন: জ্বালানি মূল্য সমন্বয় করা হবে

এদিকে বিষয়টিকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বলেন, যে কোন দলেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ছবি ছিঁড়ে ফেলা হবে এ ধরনের ন্যাক্কারজনক কর্মকান্ড সমর্থন করেনা। প্রশাসনের উচিত এই ধরনের কর্মকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা