মীরসরাই দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু
সারাদেশ

মিরসরাই দুর্ঘটনায় আরও ১ মৃত্যু

সান নিউজ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে বেঁচে যাওয়া সাতজনের মধ্যে চিকিৎসাধীন আয়াতুল ইসলাম নামে আরও একজনের মৃতু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

আরও পড়ুন : সিম্পল লিভিং হাই থিংকিং

শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আয়াত হাটহাজারী চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকিয়াপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আইসিইউয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. প্রণয় কুমার দত্ত।

তিনি জানান, সোমবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগ থেকে আয়াতকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার মাথায় আঘাত ছিল, মাল্টিপল ট্রমাসহ বিভিন্ন সমস্যা ছিল তার। শুক্রবার দুপুর দেড়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ফের আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহদের মধ্যে ইমন নামে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, আর পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত ২৯ জুলাই দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১৮ যাত্রীর মধ্যে ১১ জন মারা যান। আর আহত হন সাতজন। তারা হাটহাজারী জুগিরহাট আর অ্যান্ড কে কোচিং সেন্টার থেকে খৈয়াছড়া ঝরনায় গিয়েছিলেন। ফিরে আসার পথে এ দুর্ঘটনার শিকার হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা