প্রেমকান্তের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
সারাদেশ

প্রেমকান্তের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

সান নিউজ ডেস্ক : প্রতিবেশী দেশ ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে বরিশালে আসা যুবক প্রেমকান্ত বিশ্বাস তার কথিত প্রেমিকাকে নিয়ে নিজ দেশে ফিরতে চান। তবে বাংলাদেশের আইন অনুসারে মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক এবং পরিবার রাজি না হওয়ায় বিষয়টি সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন : প্রেমকান্ত ফিরে গেলেন শূন্য হাতে

প্রেমকান্তকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে বাসে তুলে দিলেও ফের তিনি ফিরে এসেছেন বরিশালে। বর্তমানে তিনি শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন এবং বাংলাদেশ পুলিশকে নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন।

সংবাদ মাধ্যমকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, প্রেমকান্ত নামের ওই যুবক গত রোববার (৩১ জুলাই) থানায় আসেন। আমি তাকে নিজের কক্ষে বসিয়ে দুপুরে তার পছন্দ মতো খাবার আনিয়ে খাইয়েছি। সমস্ত কথা শুনেছি।

তিনি যে কিশোরীর সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, তার সঙ্গে কথা বলেছি। ওই কিশোরী সম্পূর্ণ অপ্রাপ্ত বয়স্ক। পরিবার তাকে প্রেমকান্তের হাতে তুলে দিতে রাজি নয়।

আরও পড়ুন : সিম্পল লিভিং হাই থিংকিং

তখন আমি বিষয়টি ভারতীয় হাইকমিশনে অবহিত করি। হাইকমিশন থেকে তাকে ভারতে পাঠিয়ে দেওয়ার জন্য সুপারিশ করা হয়।

এই সিদ্ধান্ত প্রেমকান্তকে জানালে তিনি তাতে রাজি হয়ে বিমানে যাবেন বলে জানান। বিদেশি নাগরিক হিসেবে যেন তার কোনো নিরাপত্তার ঘাটতি না হয়, এজন্য সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে ঢাকার উদ্দেশ্যে তাকে বাসে তুলে দেই।

এরপর যদি তিনি আবার বরিশালে ফিরে এসে বিভিন্ন কথা বলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চান, সেটি তার ব্যক্তিগত ব্যাপার।

ওসি আরও বলেন, প্রেমকান্ত ওই কিশোরীকে তার সঙ্গে নিয়ে যেতে চান। অথচ কিশোরীর পরিবার রাজি না। ফলে আমি কোনোভাবেই ওই কিশোরীকে ওই যুবকের হাতে তুলে দিতে পারি না।

কিছু দিন ভিডিও কলে কথা বলার পর বরিশালে এসে মেয়েটিকে নিয়ে যাওয়ার কথা বলে তিনি যা করছেন তা হয়রানি বলে মনে হচ্ছে।

আরও পড়ুন : ফের আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী

আইন অনুসারে কেউ যদি কারো দ্বারা হয়রানির শিকার হন- এমন মনে করেন, তাহলে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) মুঠোফোনে যোগাযোগের পর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অপেক্ষায় রেখেও সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি প্রেমকান্ত। তাকে বঙ্গবন্ধু উদ্যানে আনসার-ভিডিপি কার্যালয়ের সামনে পাওয়া গেলেও কথা বলেননি।

তিনি ভিডিও বক্তব্য দিতে অস্বীকার করে জানিয়েছেন, পরিবার থেকে গণমাধ্যমে কথা বলতে নিষেধ করেছে। এছাড়া তিনি তার প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছেন। এর বাইরে কিছু বলতে চান না।

অপ্রাপ্ত বয়স্ক একটি মেয়েকে বাংলাদেশের আইন ভেঙে নিতে চাওয়ার ইচ্ছা অযৌক্তিক কিনা প্রশ্ন করা হলে প্রেমকান্ত সেখান থেকে চলে যান।

অপরদিকে ওই কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা পরিচয় এবং ঠিকানা প্রকাশ না করার শর্তে বলেন, আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। ভিডিও কলে কথা বলেছে দেখে কেউ এসে যদি বলেন বিয়ে করে নিয়ে যাবেন তাতো অসম্ভব।

আরও পড়ুন : কোস্টগার্ডের সক্ষমতা দিন দিন বাড়ছে

বাংলাদেশে আইন আছে, পরিবারের সিদ্ধান্ত আছে- এগুলোতো মানতে হবে। অথচ অচেনা এক লোক এসে এভাবে আমাদের পরিবারের বিরুদ্ধে বলে যাচ্ছে, তাতে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।

প্রসঙ্গত, প্রেমকান্ত পরিচয় দেওয়া ভারতীয় যুবক দাবি করেছেন- প্রেমের টানে তিনি বরিশালে এসেছেন। তিনি গত ২৪ জুলাই বাংলাদেশে আসার পর প্রেমিকার নির্দেশনা অনুসারে বরিশালে আসেন। এসে প্রেমিকার সঙ্গে দেখা করেন।

তবে তার প্রেমিকার আরেক প্রেমিক তাকে আটক করে মারধর করেন এবং টাকা নিয়ে যান। এরপর তিনি এয়ারপোর্ট থানায় বিষয়টি জানালে সেখানে তাকে আটকে রেখে পাঠিয়ে দেন। এখন তিনি তার প্রেমিকাকে না পেলেও শেষবারের মতো একবার দেখা করতে চান।

ভারতীয় যুবক প্রেমকান্তের দাবি- তিনি নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। এছাড়া তিনি নাচে বেশ ভালো। নাচের সূত্র ধরেই বরিশাল বিভাগের বরগুনা জেলার ওই কিশোরীর সঙ্গে পরিচয় তার। ওই কিশোরী বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা