সারাদেশ

বরিশালে চুরি, ঝালকাঠিতে উদ্ধার

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: সম্প্রতি বরিশাল সিটি করপোরেশনের ওয়াটার পানি শোধনাগার থেকে চুরি হওয়া ১০ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তামার তার ঝালকাঠি থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম।

আরও পড়ুন: ময়লার ট্রলিতে মিলল কোটি টাকার স্বর্ণ

সোমবার (২৫ জুলাই) রাত সারে ১০টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ইউপি সদস্য রিনা বেগমের বাড়ীর (হাওলাদার বাড়ি) পুকুর থেকে উদ্ধার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তবে তার চুরির সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। কিন্তু বরিশালের এই তার কিভাবে ঝালকাঠির নলছিটির এই পুকুরে আসলো, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ডিবির উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম।

আরও পড়ুন: ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

পুলিশ জানায়, বরিশাল নগরীর রুপাতলীর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের আনুমানিক ১৭ লাখ টাকা মূল্যের তামার তার সম্প্রতি চুরি হয়ে যায়। ওই ঘটনায় সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখার সহকারী তত্ত্বাবধায়ক (চঃদাঃ) সোহরাব হোসেন বাদী হয়ে গত ১৭ জুলাই একটি মামলা দায়ের করেছিলেন বরিশাল কোতয়ালি মডেল থানায়। মামলায় পানি শোধনাগারের নিরাপত্তা কর্মী আমিরুল ইসলামকে আসামি করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা