সারাদেশ

ঈশ্বরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌরসভার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। (৩১ মে) মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল হুদা খান। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইনস্পেক্টর বেদেনা আক্তার।

এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং এক্সরে টেকনিশিয়ান না থাকায় সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে রুম এবং বুডা ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান না থাকায় ওই প্রতিষ্ঠানেরও এক্সরে রুম সাময়িক সিলগালা করে দেওয়া হয়।

এ ছাড়াও ভূমিকা মেডিকেল সার্ভিস সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ রিয়েজন পাওয়ায় ওইটার মাইক্রোস্কোপ নামে একটি রোগ নির্ণয় যন্ত্র জব্দ করা হয়। পরবর্তী দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করে এবং নতুন রিয়েজন এনে মাইক্রোস্কোপটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেরত নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় ১৫ টির মতো ডায়াগনস্টিক সেন্টার আছে। তারমধ্যে ৫টি প্রতিষ্ঠানের (নবায়নকৃত) লাইসেন্স পাওয়া যায়। বাকি ১০ টির মধ্যে ৭ টির লাইসেন্স আছে তবে নবায়নকৃত নয়। আর ৩টি প্রতিষ্ঠান একেবারেই লাইসেন্সবিহীন। লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারগুলো বর্তমানে বন্ধ রয়েছে। এদিকে নবায়নকৃত ছাড়া ডায়াগনস্টিক সেন্টারগুলোকে পহেলা জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. নূরুল হুদা খান।

অভিযান পরিচালনার সময় স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়ার আহমেদ ফয়সাল, ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) সাদী মোহাম্মদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের অর্থনীতির মূল ভ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা