বোয়ালমারীতে সাতৈর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
সারাদেশ

বোয়ালমারীতে সাতৈর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

মঙ্গলবার (৩১ মে) সাতৈর ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট পেশ করেন ২ নং সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আব্দুল হালিম মোল্যা, ব্যবসায়ী মো. হিরু মুন্সী এবং সমাজ সেবক মো. সেলিম হোসেন।

আরও পড়ুন : ‘জাতীয় কবি’র গেজেট চেয়ে আইনি নোটিশ

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক রাবেয়া খানম। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী হুমায়ূন কবির।

এ সময় উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের সচিব মো. মোকাররম হোসেন উজ্জ্বল, ৬ নং ওয়ার্ড মেম্বার আ. লতিফ শেখসহ স্থানীয় নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গসহ সাংবাদিক ও সুধীজন।

আরও পড়ুন : অবসরে যেতে বাধ্য করা যাবে না

উন্মুক্ত এ বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে এক কোটি ২৭ লাখ ৯৬ হাজার ৯৯৭ টাকা। সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে এক কোটি ১৯ লাখ ২৬ হাজার ২৭৫ টাকা। সম্ভাব্য উদ্বৃত্ত দেখানো হয়েছে আট লাখ ৭০ হাজার ৭২২ টাকা। ইউনিয়ন পরিষদের উন্মুক্ত এ বাজেট প্রনয়ণে নানা শ্রেণি পেশার মানুষের মতামত গ্রহণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

বিবাহের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা