সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পানির নিচে বোরো ক্ষেত

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: অশনির প্রভাবে হঠাৎ বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে পানির নিচে তলিয়ে গেছে বোরো ধান ক্ষেত। কাঁচা-পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষক।

আরও পড়ুন: গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭

অশনির প্রভাবে গত বৃহস্পতিবার (১২ মে) হঠাৎ বৃষ্টিপাত শুরু হয় ঠাকুরগাওয়ে। তারপর হতে হঠাৎ হঠাৎ বৃষ্টিপাতে জেলার বেশিরভাগ বোরো ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে বেকায়দায় পড়েছেন জেলার ইরি বোরো ধান চাষিরা।

ইতোমধ্যে অনেক কৃষক তড়িঘড়ি করে ধান কাটা শুরু করেছেন। এতে শুরু হয়েছে শ্রমিক সংকট। কৃষকরা বোরো ধান ঘরে তুলতে না পেরে ধানের জমির পাশে উচু রাস্তাঘাটে মেশিন বসিয়ে ধান মাড়াই চালিয়ে যাচ্ছেন।

সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের কৃষক ইসমাইল হোসেন জানান, গত ২দিন আগেও বোরো ক্ষেতে কোন পানি ছিল না। কিন্তু অশনির প্রভাবে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে মুসলধারে বৃষ্টি শুরু হয়। সারারাত বৃষ্টিতে খাল বিল পানিতে প্লাবিত হয়। সেই সাথে বৃষ্টির পানিতে তলিয়ে যায় বোরো ধান ক্ষেত। তাই তড়িঘড়ি করে বোরো ধান কাটতে বাধ্য হচ্ছি।

আরও পড়ুন: দিল্লিতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ২৭

একই গ্রামের আব্দুল আজিজ নামে অপর একজন কৃষক জানান, বর্তমানে একদিকে আবহাওয়া খারাপ। অপরদিকে এখনি ধান কেটে রাস্তায় তুলতে না পারলে ধান পচে নষ্ট হয়ে যাবে। তাই বাধ্য হয়ে কাঁচা-পাকা ধান কাটতে হচ্ছে।

চলতি বছর ঠাকুরগাঁও জেলায় ৫৮ হাজার ৯শ ৯০ হেক্টর জমিতে বোরো ধান রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয় এবং ৬০ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা