সারাদেশ

৪ দিন বন্ধ থাকবে ঢাকা-সিলেট মহাসড়ক

সিলেট প্রতিনিধি :

শেরপুর ও কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের জন্য ৩ থেকে ৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত মোট চারদিন বন্ধ থাকবে ঢাকা-সিলেট মহাসড়ক।

এ সময়ের মধ্যে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপদ সিলেট বিভাগ।

সড়ক ও জনপদ সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করা হয়েছে। একই সঙ্গে যাত্রী ও যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

রিতেশ বড়ুয়া জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাবের মেরামত কাজ হবে।

কাজ চলাকালীন সেতু দুটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, এ সময় বিকল্প হিসেবে সব যানবাহন শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক দিয়ে চলাচল করবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা