বাধা টপকে ভেতরে যাচ্ছেন
সারাদেশ

লকডাউনে থমথমে ওয়ারী!

নিজস্ব প্রতিনিধি:

করোনার সংক্রমণ রোধে ২১ দিনের জন্য রাজধানীর ওয়ারীতে লকডাউন শুরু হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) সকাল ৬টা থেকে এই লকডাউন কার্যকর করা হয়েছে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। ফলে ওই এলাকার মানুষের অবাধ যাতয়াত ও বিচরণ বন্ধ থাকবে। এজন্য সড়ক, গলি ও গলির মুখ কার্যকরীভাবে বন্ধ রাখতে হবে এবং সার্বক্ষণিক পুলিশ টহল নিশ্চিত করতে হবে।

ওয়ারীর আউটার রোড-টিপু সুলতান রোড, যোগীনগর রোড ও ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন) এবং ইনার রোডগুলোর মধ্যে-লারমিনি স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‌্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট লকডাউনের আওতায় থাকবে।

সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলাকার প্রত্যেকটি অলিগলি প্রবেশমুখে বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে এলাকাটির র‍্যাংকিং স্ট্রিটের টিপু সুলতান রোড এবং হট কেক গলি। লকডাউনের প্রথম ঘণ্টায় এলাকাবাসীকে বাঁশের বেড়া টপকে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। তবে অফিস শুরুর সময় না হওয়ায় তেমন কাউকেই এলাকার বাইরে বের হওয়ার চেষ্টা করতে দেখা যায়নি। পুলিশের ধারণা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো এলাকাবাসী বের হওয়ার চেষ্টা করতে পারে।

এলাকাবাসীকে সহযোগিতা করতে কাউন্সিলরের নির্দেশে ২০০ জন স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। প্রতি শিফটে ৫০ জন কাজ করছেন। জোনের ভেতরে বেশ কয়েকটি সুপার শপ থাকায় সিটি করপোরেশনের নির্দেশে সেগুলো খোলা রয়েছে।

হট কেক গলিতে কর্তব্যরত ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর জহির হোসেন বলেন, ‘সকাল ৬টা থেকে আমরা কঠোর অবস্থানে আছি। যদিও একেবারে প্রথম ঘণ্টা তাই এখন পর্যন্ত কাউকেই বাইরে বের হওয়ার চেষ্টা করতে দেখা যায়নি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেটা হতে পারে। কিন্তু আমাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী এলাকায় অবস্থানরত ডাক্তার, নার্স, সংবাদকর্মী এবং যাদের একান্তই জরুরি প্রয়োজন তারা বাইরে যেতে পারবেন বিশেষ বিবেচনায়।’

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা