সারাদেশ

খেলা নিয়ে বিবাদ, ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের থানা পাড়া পুলিশ ক্লাব সংলগ্ন খেলার মাঠে এই ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত তরিকুল শহরের চর কুঠিপাড়ার কামু আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৩ জুলাই) বিকালে স্থানীয় যুবকরা ওই মাঠে ফুটবল খেলছিল। এসময় চর থানা পাড়ার আব্দুস সালামের ছেলে মিনারুল ইসলামের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তরিকুলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিনারুল তার পকেটে থাকা ছুরি বের করে তরিকুলের শরীরে উপর্যুপরি আঘাত করে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তরিকুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, ঘটনার পর থেকে হত্যাকাণ্ডের হোতা মিনারুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী

১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন...

১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত সরকারের 

দেশের জ্বালানি চাহিদা পূরণে আগামী জুন-আগস্ট ২০২৬ সময়ের জন্য প্রায় ১৭ হাজার ৩৩...

চার স্তরে মজুত, জলাতঙ্ক ভ্যাকসিনের কোনো অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবা...

রোববার ‘ভুখা মিছিল’ ও সচিবালয় অভিমুখে লং মার্চ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান...

বিজিবির অভিযানে এক মাসে আটক ৪৯০, জব্দ ১৭৭ কোটি টাকার পণ্য

দেশের সীমান্ত এলাকাজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে গত মে মাসে অবৈধ অনুপ্রবেশের অভ...

 মুক্তি পাচ্ছে অ্যাশেজের নতুন গান ‘খোয়াবে’

বৃহস্পতিবার (১১ই জুন) রাতে ব্যান্ডটির নতুন গান ‘খোয়াবে’ মুক্তি পে...

বাজেটে যেসব পণ্যের দাম বৃদ্ধি হতে পারে 

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা...

নতুন বাজেটে কমতে পারে বৈদ্যুতিক গাড়ির দাম

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বৈদ্যুতিক গাড়ি আমদানির ক্ষেত্রে সার্বিক শুল্ক-কর কমা...

বিমানবন্দরে ৯৪ লাখ টাকার স্বর্ণালংকারসহ ৬ জন আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় ৫৯৭ গ্রাম স্বর...

ফুটবল বিশ্বকাপ: শোবিজ তারকাদের কারা  কোন স্কোয়াডে

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা