ওয়ারী থেকে বের হতে পারছেন না কর্মজীবী মানুষ
সারাদেশ

‘দিনে ১০ হাজার টাকা দিলেই আর বের হব না ’

নিজস্ব প্রতিনিধি:

স্বপন কুমার নবাবপুরে লাইটের ব্যবসা করেন। লকডাউন জানার পরও ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য শনিবার (৪ জুলাই) বের হয়েছিলেন। কিন্তু কোনভাবেই বের হতে পারেননি ওয়ারী থেকে। উপরন্তু স্বেচ্ছাসেবকদের সঙ্গে তর্কে জড়িয়ে যান।

তিনি বলেন, ‘২১ দিন ব্যবসা করতে না পারলে যে ক্ষতি হবে, সে টাকা কে দেবে? সরকার আমাদের চলাচলের জন্য পাসের ব্যবস্থা করুক। না হলে তো সম্ভব না। আমার প্রতিদিনের হাতখরচ ১০ হাজার টাকা। সরকার আমাকে প্রতিদিন ১০ হাজার করে টাকা দিক, আমি ঘর থেকে বের হবো না।’

শুধু স্বপ্নন নয়, তার মতো ওয়ারীর অনেক বাসিন্দা এলাকা থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। করোনার সংক্রমণ রোধে শনিবার ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য এই লকডাউন শুরু হয়েছে। লকডাউন শুরুর প্রথম দুই ঘণ্টায় সেভাবে লোকজন বের হতে দেখা না গেলেও সকাল ৯টার পর দেখা যায় ভিন্ন চিত্র। কেউ বলছেন চাকরিতে যাবেন, কেউ বলছেন ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন। এসব নিয়ে সার্ভিস গেটগুলোয় ভিড় করছেন তারা। কিন্তু সেচ্ছাসেবক ও পুলিশের কঠোর অবস্থানের কারণে এলাকায় কেউ প্রবেশ ও বের হতে পারছেন না।

ওয়ারীর হট কেক সার্ভিস গেটের বাইরে যাওয়ার জন্য অনেক হইচই করেন বাংলাবাজারে বইয়ের ব্যবসায়ী আমিনুল এহসান। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে কোনোভাবেই বাইরে যেতে দিতে দিচ্ছে না। বাংলাবাজারে আমার বইয়ের ব্যবসা, অনেক ক্ষতি হয়ে যাবে। এলাকার মধ্যে কোনও দোকান খোলা নেই। খালি সুপারশপগুলো খোলা। এলাকায় এখন লকডাউনের দরকার নেই। ওরা টাকা দিয়ে লকডাউন এনেছে।’

লকডাউন পরিস্থিতি নিয়ে ওই এলাকার স্বেচ্ছাসেবক হান্নান বলেন, ‘এলাকাবাসী সুবিধার্থেই লকডাউন করা হয়েছে। এজন্য আমরা কাউকেই বাইরে যেতে এবং প্রবেশ করতে দিচ্ছে। যদি কেউ এলাকা থেকে একবারে বের হতে চায় তবে তার নাম এবং ছবি তুলে রেখে দিচ্ছি। ২১ দিন পরে লকডাউন শেষ হলেই তিনি এলাকায় প্রবেশ করতে পারবেন।’

ওয়ারী এলাকার পেট্রোল ইন্সপেক্টর আকতার বলেন, ‘আপনারা ও আমরা কেউই চেষ্টা কম করছি না। যদি লোকজন নিজ থেকে সচেতন না হয় তাহলে তো কিছু করার থাকবে না। এলাকায় প্রায় ৪৬ জন রোগী রয়েছে। সরকার চিন্তাভাবনা করেই এটাকে রেড জোন ঘোষণা করেছে। সরকারের যে চিন্তাভাবনা, রোগী কমিয়ে এনে সুস্থ অবস্থায় ফেরানো, এটাকে সবারই সহযোগিতা করা উচিত। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি লোকজনকে বুঝিয়ে ঘরে রাখার।’

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা