সারাদেশ

ওয়ারীর রেড জোন লকডাউন করার নির্দেশ

নিউজ ডেস্ক:

ওয়ারীর রেড জোন লকডাউন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। শনিবার (২৭ জুন) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি একথা জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু এলাকায় রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। ঢাকা মহানগরীরর ওয়ারীর নির্ধারিত এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক লকডাউন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পূর্ব রাজাবাজার এখনও লকডাউন আছে। স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে যেখানে যেমন প্রযোজন তেমনভাবেই রেড জোন বাস্তবায়নের কাজ চলমান আছে।’

নাসিমা সুলতানা বলেন, ‘জোন বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নেতৃত্বে একটি পরামর্শক কমিটি অব্যাহত কাজ করছে। রেড, ইয়েলো বা গ্রিন জোন একটি চলমান প্রক্রিয়া যা নির্ধারণ করা হয় সংক্রমণ বিস্তারে সর্বাধিক, মাঝারি ও কম ঝুঁকির ওপর নির্ভর করে। জোনিং পদ্ধতি স্থায়ী কোনও বিষয় না। কাজেই স্থায়ীভাবে কোন এলাকাকে রেড জোন ঘোষণা বা বাতিল করা হয়নি।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা