শিকল বন্ধি রাব্বী
সারাদেশ

করোনা থেকে রক্ষায় ছেলেকে শিকলে বেঁধেছে মা

নিজস্ব প্রতিনিধি:

মাদ্রাসা পড়ুয়া আট বছরের ছেলে গোলাম রাব্বীকে করোনা থেকে রক্ষা করতে শিকলে বেঁধে রেখেছে মা শেফালী বেগম। শুক্রবার (২৬ জুন) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা ব্রিজ সংলগ্ন এলাকার চায়ের দোকানে রাব্বীকে শিকলে বাঁধা অবস্থায় দেখা যায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে রাব্বী বাড়ি থেকে বের হয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরে রাতে বাড়ি ফেরে। এ কারণে শুক্রবার সকালে তাকে দোকানে বসিয়ে তার পায়ে শিকল বেঁধে তালা মেরে রাখেন মা।

রাব্বির বাবা রশিদ হাওলাদার বলেন, ‘ওর মা ওকে শিকল দিয়ে বেঁধেছে। কারণ বাইরে বেশি ঘোরাঘুরি করলে করোনা হবে। ছেলেকে করোনা থেকে রক্ষা করতে দোকানে বসিয়ে শিকলে বেঁধে বেচাকেনা করতে বলেছে।’

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, করোনার জন্য যে কোনও বাবা-মাকে সন্তানের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করতেই পারে। তবে শিশু অধিকার আইন ২০১৩ ধারামতে কোনও শিশুকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা অপরাধ। ঘটনাটি দুঃখজনক বলে অভিহিত করেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন...

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-অ্যান্ড-আউট বার্গার...

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে...

হামলা চালানো হলে পাল্টা জবাব দেবে ইরান

যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ার...

দেশব্যাপী সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর

উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীদের মাধ্যমে পুলিশের ব্যবহৃত যানবাহন হামল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা