আগু‌নে, পুড়‌লো, রোয়াংছ‌ড়ি, বাজার,
সারাদেশ

আগু‌নে পুড়‌লো রোয়াংছ‌ড়ি বাজার

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি গুদামসহ ৭২টি দোকান ও অর্ধশতাধিক বসতবাড়ি পুড়ে গেছে।

শুক্রবার (২৬ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

দমকল বাহিনী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টার সময় রোয়াংছড়ি উপজেলা বাজারের একটি বয়লারের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে সাতটি বড় গুদামসহ ৭২টি দোকান ও অর্ধশতাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে আগুনের সংবাদ পেয়ে রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ঘরবাড়ি। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট অফিসার মংশৈনু মারমা জানান, বাজারের একটি বয়লারের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আগুনে ছোট বড় ৭২টি দোকান এবং আশপাশের ঘর পুড়ে গেছে। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা