সারাদেশ

হাতিয়াতে ২ চেয়ারম্যানসহ ২৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন মো.আলাউদ্দিন ও মোহাম্মদ মুনছুর উল্যাহ। তারা দুই জনই নৌকার প্রার্থী ছিলেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গত ৪ জানুয়ারি এই দুই ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। বিশেষ ধাপে হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ গ্রহণ করার কথা ছিল ১০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল ১৭ জানুয়ারি।

আরও পড়ুল: সৌদিতে ঘণ্টায় ভাঙে ৭ সংসার

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ জানুয়ারি। দিন শেষে জানা যায়, দুই চেয়ারম্যান পদসহ ২৪টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রক্রিয়ায় আছেন। এর মধ্যে সুখচর ইউনিয়নে সাধারণ সদস্য ৯ জন, ৩জন সংরক্ষিত নারী সদস্য আছেন। এ ছাড়া নলচিরা ইউনিয়নে সাধারণ সদস্য ৯জন ও সংরক্ষিত নারী সদস্য ৩জন।

জাকির হোসেন বলেন, দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে দুই জন ও সাধারণ সদস্য ১৮জন এবং ৬জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী তারা নির্বাচিত হবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা