সারাদেশ

হরিপুরে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। হরিপুর উপজেলার যাদুরানী বাজারের চাউল ব্যবসায়ী মাকড়াইল শেখ নামে এক ব্যক্তি ওই কর্মকর্তার বিরুদ্ধে ১ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ যাদুরানী বাজারের ধান চাল ব্যবসায়ী মাকড়াইল শেখের নিকট ৭০ হাজার টাকা ধার নেয়। পরবর্তীতে আরো এক লক্ষ টাকা ধার চায়। ওই ব্যবসায়ী তার নিজ অ্যাকাউন্ট থেকে অগ্রণী ব্যাংক (হরিপুর শাখা) এর চেকের মাধ্যমে তাকে এক লক্ষ টাকা প্রদান করেন এবং চেকের মুড়িতে তার স্বাক্ষর নেওয়া হয়।

আরও পড়ুন: গিনেস বুকে দু’টি ওয়ার্ল্ড রেকর্ড সৈয়দপুরের অন্তু’র

কিন্তু টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করলে ব্যবসায়ী মাকড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। যথারীতি বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য উপজেলা খাদ্য খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, আমি ওই ব্যবসায়ীর নিকট যে টাকা ধার নিয়েছিলাম তা পরিশোধ করে দিয়েছি।

তদন্তকারী কর্মকর্তা (উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা) নিখিল চন্দ্র বর্ম্মণ বলেন, যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে তা সত্যতা পাওয়া গেছে। দু-একদিনের মধ্যে হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত রিপোর্ট জমা করা হবে।

আরও পড়ুন: দখল মীমাংসায় ঘুষ চাইলেন ওসি, আদালতে মামলা

এ ব্যাপারে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল করিম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, যাদুরানী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে প্রতারণার যে অভিযোগ পাওয়া গেছে তা তদন্তের জন্য হরিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র বর্ম্মণকে প্রধান করে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা