সারাদেশ

নোয়াখালী জেলা আ.লীগের আহবায়কের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক এ এইচ এম খায়রুল আনম সেলিম বরেছেন, ‘ধমক দিবেন আপনারা। আরে মিয়া ঠেলে খেলান (ঠেলে খেলেন), ঠেলে খেলান (ঠেলে খেলেন)। আইনশৃংখলা ঠান্ডা রাখবেন, সব ঠিক রাখবেন, আওয়ামী লীগ ক্ষমতায় ইনশাআল্লাহ্ ঠেলি খেলাইবেন। নৌকাকে জয় করাতে হবেই।’

তিনি আরও বলেন, ‘এতো ভয় কা এতো ভয় কা। আপনেগো মটর সাইকেল চাইর খান ভাঙ্গি ফালাইছে, মানুষ চাইরজন আহত হইছে। হইবোতো, ইলেকশন হইলে হইবো না? হারেনতো না, নিজেরা চাইরগা যখন উইডেড হইছে তখন আষ্টেগা (আট) উইনডেড করতে হাইরলেইন না কা (পারলেন না কেন?) হেইটা হারেন ন কা (সেটা পারেন না কে?) হরে মাইয়া হোলার মতো কাঁইনবেন আরি (পরে মেয়ে-ছেলের মতো কাঁদবেন আরকি ), আনগোরে মাইচ্ছে (আমাদেরকে মারছে), আনগোরে মাইচ্ছে (আমাদেরকে মারছে)। এগিন করি ভোট অয়না (এগুলো করে ভোট হয় না) । ঠেলি খেইলতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় ঠেলি খেলতে হবে। এতো কথার দরকার নাই, আর কিছু কইতে অইবো? ঠেলি খেলতে অইবো ইনশাআল্লাহ্ নৌকাকে জয় করতে হবে।

গত শনিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর বাজারে নৌকা প্রার্থীর পক্ষে এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। এরপর একই দিন দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পূর্ব চরমটুয়া ইউনিয়নের মৌলভীটোলা বাজারে নৌকা প্রার্থীর পক্ষে এক পথসভায় তিনি একই কথা বলেন।

তাঁর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক এ এইচ এম খায়রুল আনম সেলিম বলেন এগুলো ভুয়া কথা, মিথ্যা কথা, বাজে কথা।

এ বিষয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, এ বক্তব্যটা আমার প্রাক্টিক্যালি মনে হয়েছে আমাদের কর্মীদের আরেকটু উজ্জীবিত হয়ে দলের পক্ষে কাজ করার জন্য তিনি বলেছেন। কারণ অনেক জায়গায় আমাদের বিদ্রোহী প্রার্থী আছে। নির্বাচনকে প্রভাবিত করার জন্য তিনি কোন কথা বলেননি। তিনি এ পর্যায়ের লোক না। এ বক্তব্যকে অন্য ভাবে ব্যাখা করা সঠিক হবে না।

নোয়াখালী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, এ বক্তব্যটি আমার নজরে আসেনি। এ বিষয়ে আমি খোঁজখবর নিয়ে দেখছি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা সদস্য আবু তাহের প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা