সারাদেশ

চাঁদপুরে জোড়া খুনের রহস্য উদঘাটন

নিজস্ব প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চাঞ্চল্যকর নুরুল আমিন দম্পতি হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই হত্যাকাণ্ডের প্রধান আসামি আব্দুল মালেকসহ তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য এবং আসামিদের গ্রেফতারের তথ্য তুলে ধরেন পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভীন।

তিনি জানান, গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়- চোরকে চিনে ফেলায় নুরুল আমিন (৬৫) এবং তার স্ত্রী কামরুন নাহারকে (৬০) হত্যা করা হয়। গ্রেফতার অপর দুই আসামি হলেন- ঝালকাঠি জেলার ইলিয়াস হোসেন (৫৩) এবং বরিশাল জেলার বশির হাওলাদার (৪৫)।

খন্দকার নূর রেজওয়ানা পারভীন জানান, ২৯ জুন নিজ বাড়িতে খুন হন নুরুল আমিন দম্পতি। পরের দিন ১ জুলাই বাড়ির ছাদে নুরুল আমিন এবং ঘরের মেঝেতে তার স্ত্রী কামরুন নাহারের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

এই ঘটনায় নিহতের একমাত্র ছেলে জাকারিয়া বাবু শাহরাস্তি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি শাহরাস্তি থানা পুলিশ প্রায় এক মাস তদন্ত করে।

পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের আদেশের মাধ্যমে অধিকতর তদন্তের জন্য পিআইবিকে মামলার দায়িত্ব দেয়া হয়। এরপর পিবিআইয়ের চাঁদপুরের পুলিশ সুপার খন্দকার নূর রেজওয়ানা পারভীনের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা কবির আহমেদ তদন্ত শুরু করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের দাবি ইয়েমেনের

সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কার্...

টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার পি...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে চায় নরসিংদী পৌরবাসী

গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা