বর
সারাদেশ

বিয়ের আসর থেকে পালিয়ে গেলো বর

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুরঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেলেন বর। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার সেউতিবাড়ীয়ায় নবম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন করা হয়।

জানা যায়, ভুয়া জন্ম নিবন্ধন করে ফুফাতো ভাইয়ের সঙ্গে তার বিয়ে দিচ্ছিল পরিবার।

বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলার নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম ঘটনাস্থলে উপস্থিত হন। ইউএনওর উপস্থিতি টের পেয়ে তখন বরসহ ছেলেপক্ষ পালিয়ে যায়। পরে বাল্যবিয়ের অভিযোগে মেয়ের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে বরপক্ষ পালিয়ে যায়। পরে মেয়েপক্ষকে বাল্যবিয়ের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানাসহ অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

ঝালকাঠি সদরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভ...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ৪ থেকে ৫ বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

১৪ মাস বন্ধ ভিটামিন-এ ক্যাম্পেইন, ঝুঁকিতে কোটি শিশু

বাংলাদেশে শিশুদের জন্য পরিচালিত জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন দীর্ঘ ১৪ মাস...

মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

রাজধানীর ‘মেট্রোরেল’-এর হাই-ভোল্টেজ ট্র্যাকে একটি বিড়ালের অনুপ্র...

 ৫ দিন পর বাড়বে বর্ষণের প্রবণতা

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝা...

বাজেটে নিত্যপণ্যে স্বস্তি, তবু কেন সমালোচনা—প্রধানমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো এবং ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানোর পরও বিরো...

পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জির বাড়িতে পুলিশের অভিযান 

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা