ছবি: সংগৃহীত
সারাদেশ

৬ ছাত্রের চুল কেটে আটক শিক্ষক

লক্ষ্মীপুর প্রতিনিধি: জেলার রায়পুরে মাদরাসার ৬ ছাত্রের চুল কেটে দেওয়ায় শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জু আটক হয়েছেন। রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানিয়েছেন, শুক্রবার (৮ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ওই শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঞ্জুরুল কবিরকে উপজেলার কাজীর দীঘিরপাড়ের বাড়ি থেকে আটক করা হয়। তার নামে মামলা প্রক্রিয়াধীন।

কাজীর দীঘিরপাড় আলিম মাদরাসা সুপার মাওলানা বরাকাত উল্লাহ জানান, ছাত্রদের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক অব্যহতি দেওয়া হতে পারে।

শিক্ষক মঞ্জুরুল কবির গত ৬ অক্টোবর মাদরাসার বারান্দায় ৬ ছাত্রকে দাঁড় করিয়ে কাঁচি দিয়ে চুল কেটে দেন। ছাত্ররা লজ্জায় ক্লাস না করে বেরিয়ে যায়। কিন্তু শুক্রবার সকাল থেকে চুল কাটার এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। মঞ্জুরুল কবির রায়পুর উপজেলার কাজীর দীঘিরপাড় আলিম মাদরাসার সহকারী শিক্ষক।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা