সারাদেশ

হবিগঞ্জ বিদ্যুৎহীন থাকবে ৫ ঘণ্টা

হবিগঞ্জ প্রতিনিধি: শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দুটি সাব-স্টেশন শনিবার (৯ অক্টোবর) বন্ধ থাকবে। এদিন একটি আইসোলেটর মেরামত ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। তাই সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলা শহর ব্যতীত হবিগঞ্জের নয় উপজেলায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ট্রান্সফরমারকে নো লোড অবস্থায় বিচ্ছিন্ন করতে ব্যবহৃত আইসোলেটরে ত্রুটি দেখা গেছে। শনিবার এটি মেরামত করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। একইসঙ্গে রক্ষণাবেক্ষণেরও কিছু কাজ চলবে। এজন্য জেলার হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই, আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল, নবীগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হবে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোতাহের হোসেন, পিডিবির আওতায় থাকা হবিগঞ্জ জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ থাকবে। তবে উপজেলাগুলোতে সংযোগ বন্ধ রাখা হবে। ৫ ঘণ্টা সময় লাগার কথা থাকলেও এর আগে কাজ শেষ করার চেষ্টা চলবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা