ফাইল ছবি
সারাদেশ

সাফারি পার্কে মারা গেলো সাদা সিংহ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের একটি সাদা সিংহ মারা গেছে। মারা যাওয়া সিংহটি ৫-৬ বছর আগে এ পার্কেই জন্মেছিলো।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।

তিনি জানান, শুক্রবার দর্শনার্থীদের জন্য পাঁচটি সিংহ বেষ্টনীতে ছাড়া হয়েছিলো। বিকেলে বেষ্টনীতে খাবার দেয়ার সময় চারটি সিংহ খাবার খেতে আসে। একটি পুরুষ সাদা সিংহ খাবার খেতে না আসায় তার খোঁজ নেয়া হয়। পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেন সিংহটিকে বেষ্টনীর একটি গাছের নিচে শুয়ে থাকতে দেখেন। কাছে গিয়ে সিংহটিকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। সিংহটিকে মাটি চাপা দেয়া হয়েছে।

এদিকে ময়নাতদন্তের জন্য মৃত সিংহের গায়ের বিভিন্ন নমুনা সংগ্রহ করে সিডিআইএলের পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর প্রাপ্ত প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম উকিল উদ্দিন।

উল্লিখিত, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এগারোটি সিংহ ছিলো। এর মধ্যে চারটি পুরুষ এবং সাতটি নারী সিংহ ছিলো। শুক্রবার একটি ছেলে সিংহ মারা যায়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা