নারায়ণগঞ্জ জেলা ম্যাপ
সারাদেশ

দেয়ালচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলার ফতুল্লায় ময়না বেগম (২৫) নামে এক অন্তঃসত্ত্বা দেয়ালচাপায় মারা গেছেন। এসময় তার বাবা জিন্নত আলী (৬০) গুরুতর আহত হয়েছেন।

ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হুমায়ন মিয়ার জমির দেয়াল ধসে সড়কে পড়লে রিকশায় থাকা ময়না ও তার বাবা এ দুর্ঘটনার শিকার হন।

আহত জিন্নত পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ময়না মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ের ফকির চানের বাড়ির ভাড়াটিয়া রিপন মিয়ার স্ত্রী। তাদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মজিদপুর দয়াহাটি গ্রামে।

নিহত ময়নার স্বামী রিপন মিয়া বলেন, আমার স্ত্রী আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ময়না ও আমার শ্বশুর এক আত্মীয়ের বাড়ি থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে হুমায়ন মিয়ার জমির কাছে আসামাত্রই পুরনো দেয়াল ধসে পড়ে। এসময় রিকশাচালক লাফিয়ে নিরাপদে যেতে পারলেও তারা দুজন দেয়ালের নিচে চাপা পড়েন। এ অবস্থায় স্থানীয়রা তাদের শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন। পরে আমার শ্বশুরকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ঘটনার তদন্ত কাজ চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা