ফাইল ছবি
সারাদেশ

স্বর্ণের বারসহ আটক: বৃদ্ধের ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, যশোর: যশোরে স্বর্ণ চোরাচালানি মামলায় মোক্তার আলী (৭০) নামে এক বৃদ্ধকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৯ সেপ্টেম্বর) এ আদেশ দেন যশোর সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক।

কারাদণ্ডপ্রাপ্ত মোক্তার আলী বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের মৃত আজিবার মণ্ডলের ছেলে। তিনি কারাগারে রয়েছেন।

জানা গেছে, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর জিএম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৩১৭) তল্লাশি করে ১২টি স্বর্ণের বারসহ মোক্তার আলীকে আটক করে বিজিবি। পরে সুবেদার বাদশা মিয়া বাদী হয়ে চোরাচালান দমন আইনে মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

যশোর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম ইদ্রিস আলী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা