ছবি: সংগৃহীত
সারাদেশ

৪২০০ বস্তা সিমেন্টসহ কার্গোডুবি

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরাবাজার এলাকায় ডাকাতিয়া নদীতে ৪২০০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ভোরে সিমেন্টসহ কার্গোটি ডুবে যায়। কার্গোটি লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকায় যাচ্ছিলো।

এ ঘটনায় কার্গো জাহাজে থাকা ৩ জন নদী সাঁতরে পাড়ে উঠে জীবন বাঁচান। তারা হলেন- সুকানি সুরুজ, শ্রমিক মহিউদ্দিন ও কার্গোর লস্কর আলআমিন।

জানা গেছে, এমভি নিউ শাহ পরান নামের মালবাহী জাহাজটি নারায়ণগঞ্জের মুক্তারপুর থেকে চাঁদপুরের বাগরাবাজার ডাকাতিয়া নদীতে আসলে রাতে বৃষ্টি শুরু হয়। পরে সেখানে কার্গোটি নোঙর করে রাখা হয়। রাতভর ভারী বর্ষণে কার্গোর ভেতরে পানি ঢুকে পড়ে। একপর্যায়ে কার্গোটি ৪২০০ বস্তা সিমেন্টসহ নদীতে তলিয়ে যায়।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মালিকপক্ষ থেকে কোনো অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা