সারাদেশ

রাজশাহীতে পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গাছ কেটে শতাধিক শামুকখোল পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন।

সোমবার (৬ সেপ্টেম্বর) নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, রাজশাহীতে জীব ও বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। হারাচ্ছে পাখির আবাসস্থল। আর তাই শামুকখোল পাখিদের আবাসস্থল গাছগুলো না কাটা হয়। তারা পাখি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।

এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা, এলিযাবল ইয়ুথ ফর ইডুলেশন সংগঠনের নেতা গোলাম নবী রণি, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, গ্রিন ভয়েস এর আহ্বায়ক আব্দুর রহিম, ক্ষেতলাল পাখি কলোনির সভাপতি মহাসিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রামেক হাসপাতালের সামনের কয়েকটি গাছ কেটে ফেলা হয়। এতে শতাধিক পাখি ও ছানা মারা যায়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা