সারাদেশ

খুলনার ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় করোনা সংক্রমনে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরীর দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে দুইজন এবং শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজনের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) একজনের মৃত্যু হয়েছিল।

এদিকে খুলনার চার হাসপাতালে রোগী চিকিৎসাধীন থাকলেও সদর হাসপাতালে টানা চার দিন রোগীশূন্য। খুলনার পাঁচ হাসপাতালে ৫৬৫ শয্যার বিপরীতে রোগী রয়েছে ১১৮ জন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনা সদরের বেল্লাল হোসেন (৫৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার হাসিবুর রহমান (৮০)।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালিশপুরের আনজুমান আরা (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতাল, সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ও গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় ৬০১টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ শতাংশ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা