সারাদেশ

পদ্মায় ঘাসের বোঝা আকড়ে ছিলেন কৃষকরা

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর সদর উপজেলার অন্তরমোড় এলাকা থেকে পদ্মা নদীতে ট্রলার ডুবে ভেসে যাওয়ার পর ৭ কিলোমিটার দূরে যাওয়া ৩ কৃষককে জীবিত উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে পদ্মার ৭ কিলোমিটার ভাটিতে উজানচর ইউনিয়নের চর কর্ণেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কৃষকরা হলেন সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড় এলাকার মহির উদ্দিন মন্ডল (৫১), একই ইউনিয়নের কাসরন্দ গ্রামের আব্দুল লতিফ খাঁ (৭৫) ও রমজান শেখ (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য তারা একটি ছোট নৌকা নিয়ে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর বেথুরী এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ঘাসবোঝাই করে ফেরার পথে পদ্মায় তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।তবে তারা ট্রালারে থাকা ঘাসের বোঝা আঁকড়ে ধরে নদীতে ভেসে ছিলেন।

উদ্ধার হওয়া কৃষকরা বলেন, গাবদিপশুর ঘাস কাটতে পদ্মার তারা ওই পাড়ে যাই। ঘাস কেটে নৌকা নিয়ে আসার সময় মাঝ নদীতে আসলে তীব্র স্রোতে আমাদের নৌকা ডুবে যাই। নদীতে সে সময় প্রবল স্রোত থাকায় আমরা তীরে ভিড়তে পারি নাই। পরে কেটে আনা ঘাসের বোঝার ওপর ভর করে ভাসতে থাকি।

তারা আরও বলেন, ভাসতে ভাসতে ৭ কিলোমিটার দূরে উজানচরের চর কর্ণেশান এলাকায় চলে আসি। পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে। ভেবেছিলাম আমরা হয়তো আর বাঁচব না। কিন্তু আল্লাহর অশেষ রহমত ও থানার ওসিসহ অন্যদের সহযোগিতায় উত্তাল পদ্মা থেকে বেঁচে ফিরে আসি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আমরা ঘাটেই অবস্থান করছিলাম। এ সময় ভেসে যেতে দেখতে পেয়ে জেলেদের মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে আধা ঘণ্টার চেষ্টায় তাদের জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা