সারাদেশ

ঠাকুরগাঁও কারাগারে কয়েদীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও কারাগারে আটক আব্দুর রহমান (৫৪) নামে একজন কয়েদীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষের দাবি।

মৃত আব্দুর রহমান জেলার রানীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের মৃত বরকত আলীর ছেলে। মৃত আব্দুর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত ১০/১২ দিন আগে মাদকসহ আটক করে ভ্রাম্যমান আদালতে তাকে ৩ মাসের কারাদণ্ড দিলে তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে কারাগারে ছিলেন আব্দুর রহমান।

কারাগারের জেলার মোঃ বদরুদ্দোজা জানান, শনিবার দুপুর ২ টার দিকে কয়েদী আব্দুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃতের লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা আছে। রোববার ময়না তদন্ত শেষে তার লাশ পরিজনদের মাঝে হস্তান্তর করা হবে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা,রাকিবুল হাসান চয়ন জানান, আব্দুর রহমান কারাগার অভ্যন্তরে মারা যায়। কারা কর্তৃপক্ষ বেলা দুইটা ২০ মিনিটে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্তের ব্যবস্থা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা