সারাদেশ

সৈয়দপুরে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার

নিজস্ব প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে অতিবৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী প্রায় এক কিলোমিটার রাস্তা ব্যক্তি উদ্যোগে সংস্কার করেছেন শামসুল হক সরকার। শনিবার (২৮ আগস্ট) উপজেলার ৩নং বাঙ্গালীপুর ইউনিয়নের পথচারীদের যাতায়াতের সুবিধার জন্য তিনি এ সংস্কার কাজ করেন।

জানা গেছে, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌহমুহনী বাজার জামে মসজিদের সামনে বর্ষাকালে বৃষ্টিতে প্রায় এক কিলোমিটার রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পথচারী ও মুসল্লীদের নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়। ভোগান্তির শিকার মানুষের কথা চিন্তা করে নিজ উদ্যোগে কাঁচা রাস্তাটি ইট দিয়ে সংস্কার করেছেন সমাজ সেবক শামসুল হক সরকার।

স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সড়কটি খানাখন্দে পরিনত হওয়ায় জনসাধারণ ও যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের জানানোর পরও সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি।

চৌহমুহনী বাজার জামে মসজিদের ইমাম আরিফুল ইসলাম জানান, আমি দীর্ঘ দিন থেকে এ মসজিদে নামাজ পড়াই। অনেক মসুল্লী নামাজ পড়ে যাতায়াতের সময় চরম দুর্ভোগে পড়েন। রাস্তাটি সংস্কারের ফলে মানুষের উপকার হয়েছে। আমরা জনদরদী শামসুল হক সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা