সারাদেশ

অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবরা বাজারে অভিযান চালিয়ে অস্ত্রসহ মো. নাদিম আলী (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

নাদিম আলী জেলার ভোলাহাট উপজেলার তিলকী গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৫টায় কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, পুলিশ সুপার নাজলী সেলিনা ফেরদৌসি ও স্কোয়াড কমান্ডার মো. ওমর আলীর নেতৃত্বে র‌্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবরা বাজারে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটারগান, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা