সারাদেশ

মায়ের কোল থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়াতে নৌকায় উঠতে গিয়ে মায়ের কোল থেকে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। ৯ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি শিশুটি। লিমা আক্তার (২) নামে ওই শিশু সুখচর ইউনিয়নের মসজিদ মার্কেট এলাকার আজমির হোসেনের মেয়ে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে সুখচর ইউনিয়নের বউবাজার পুরাতন চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে নলচিরা ফাঁড়ির নৌ-পুলিশ ও কোস্টগার্ড।

স্থানীয় বেলাল হোসেন জানায়, সকালে শিশু লিমাকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি সুখচর ইউনিয়নে যাচ্ছিলেন মা রিনা বেগম। খেয়াঘাট থেকে নৌকায় উঠতে গেলে পাড় ভেঙে মেরিনাসহ ১০-১২ জন নদীতে পড়ে যান। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও মায়ের কোল থেকে নদীতে পড়ে যাওয়া লিমাকে আর খুঁজে পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, নিখোঁজ লিমাকে উদ্ধারে নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা