সারাদেশ

১০ মণ ওজনের শাপলাপাতা মাছ  

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে জেলেদের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। এর আগে পাথরঘাটার মাছ ব্যবসায়ী মাসুম কোম্পানির জেলেদের জালে শাপলাপাতা মাছটি ধরা পড়ে।

জানা গেছে, কেবি বাজারে অবস্থিত অনুপ কুমার বিশ্বাসের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার ৪৮ হাজার টাকায় মাছটি কিনে নেন। তারা ৩৫০ টাকা কেজি দরে মাছটি কেটে বিক্রি করবেন। এ জন্য এলাকায় মাইকিং করা হয়েছে।

অনুপ কুমার বিশ্বাস জানান, শাপলাপাতা মাছ খুবই সুস্বাদু। সাধারণত শাপলাপাতা মাছ এক থেকে তিন মণ ওজনের হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা