সারাদেশ

সড়কে দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের সিংড়া উপজেলার খামারিরা দুধ বিক্রি এবং ন্যায্য দাম না পেয়ে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (২৬ জুন) সকালে বাহাদুরপুর বটতলা এলাকায় প্রায় ৩০ জন খামারি সড়কে দুধ ঢেলে বাড়ি ফিরে গেছেন।

জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় ৬০০ গরুর খামার রয়েছে। এসব খামারের দুধ স্থানীয় হাট-বাজারে বিক্রি হয়। বাড়ির পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি একেকজন খামারি মহাজনদের কাছে ৪০ থেকে ৬০ লিটার দুধ বিক্রি করেন। কিন্তু লকডাউনের কারণে বাজার মন্দা থাকায় মহাজন না এলে দুধ নেওয়ার মতো ক্রেতা থাকে না।

উপজেলার বাহাদুরপুর গ্রামের খামারি সাদ্দাম হোসেন জানান, তিনি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খামার করেছেন। প্রতিদিন গাভীর খাবার ও পরিচর্যা বাবদ অনেক খরচ হয়। দুধ বিক্রি করতে না পারলে তাদের বিপদের সীমা থাকে না।

আরেক খামারি কান্দিপাড়া গ্রামের শাহিরুল ইসলাম জানান, খামার আর দুধ নিয়েই খামারিদের জীবন-জীবিকা চলে। দুধ বিক্রি করতে না পারলে পথে বসতে হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খুরশিদ আলম জানান, কলম, চামারী, হাতিয়ান্দহ এলাকায় বহু খামারি আছে। চামারী ও হাতিয়ান্দ এলাকায় বেসরকারিভাবে প্রাণ ও আড়ং দুধ কেনে। শুক্রবার এবং অন্যান্য ছুটির দিন দুধ কেনা বন্ধ থাকে। ইটালী, ডাহিয়া ইউনিয়নে সরকারি ব্যবস্থাপনায় দুধ ক্রয়কেন্দ্র গড়ে তোলার জন্য সুপারিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা