থেকে চার
সারাদেশ

ধামরাই থেকে চার অপহরণকারী আটক

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার ধামরাইয়ে অপহরণের অভিযোগে ‘পাপ্পু গ্যাং’ এর চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান। এ সময় অপহৃত যুবক খোকনকেও (২১) উদ্ধার করা হয়।

অপহরণে জড়িত পাপ্পু গ্যাং এর সদস্যরা হলেন, মো. পাপ্পু (২৬), মো. নাহিদ (২১), মো. রিমন (২০) ও মো. রাকিব (১৯)।

র‌্যাব জানায়, বুধবার রাত ৯টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে খোকনকে অপহরণ করে পাপ্পু গ্যাংয়ের সদস্যরা। অপহরণকারীরা তাকে একটি বাসায় আটকে রেখে মারধর করে। পরে তার বোনের কাছে মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এছাড়া মুক্তিপণের টাকা না দিলে খোকনকে তারা মেরে ফেলারও হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত খোকনকে উদ্ধার এবং অপহরণকারী পাপ্পু গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়।

লে. রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাপ্পু গ্যাংয়ের সদস্যরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন কৌশল অবলম্বন করে ডাকাতি, ছিনতাই এবং অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের সোনার বাজারে এবার ভ্যাট যোগ ক...

অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডের ভোটাররা   

ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি-ইউডিসি) সমর্থিত সুইজারল্যান্ডে জনসংখ্যা এক...

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্ট...

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ...

বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ, সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা

নওগাঁর বদলগাছীতে হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ...

সাংবাদিকতাকে রাজনীতির বাইরে রাখতে বিএনপির অঙ্গীকার: প্রতিমন্ত্রী অমিত

যশোরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ...

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল...

রয়েল রিসোর্ট কাণ্ড নিয়ে ৫ বছর পর মুখ খুললেন মামুনুল হক

নারায়ণগঞ্জের আলোচিত রয়েল রিসোর্টের “৫০১ নম্বর কক্ষ” ঘটনাকে ঘিরে প...

ধানমন্ডিতে ৮তলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যার অভিযোগ: দম্পতি আটক

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে, যেখানে ৮তলা একটি ভ...

পূবাইলে কেমিক্যাল কারখানায় আগুন: বয়লার বিস্ফোরণ, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা