সারাদেশ

সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা মাঝি আটক

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা নেতার ঘর থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ৫ লাখ ইয়াবা। এ সময় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মাঝি গুরা মিয়াকেও আটক করা হয়।

মঙ্গলবার ( ১ জুন) কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চত করেন।

এর আগে সোমবার (৩১ মে) দিবাগত রাতে র‌্যাব ১৫-এর সদস্য উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে।

আটককৃত রোহিঙ্গা নাগরিক গুরা মিয়া (৪৫) ওই শিবিরের ৯ নম্বর ক্যাম্পের প্রধান (হেড) মাঝি ছিলেন বলে জানা গেছে।

র‌্যাব কর্মকর্তারা জানান, মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ করা সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরে তার বসতঘরের ভেতর থেকে সাড়ে ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

আজ মঙ্গলবার কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গুরা মিয়া নামের ওই রোহিঙ্গা মাঝি মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান নিজ ঘরে মজুদ করে পাচারের অপেক্ষায় ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে ওই মাঝির ঘরে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গুরা মিয়াকে আটক করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা