সারাদেশ

সাতক্ষীরায় প্রস্তুতিতে কোন ঘাটতি নেই: ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির ও ঐতিহাসিক শাহী মসজিদ পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোড়াইস্বামী। শনিবার (২০ মার্চ) দুপুরে তিনি মন্দিরের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে সাতক্ষীরা জেলা প্রশাসনের গৃহীত সার্বিক প্রস্তুতিতে আমি মুগ্ধ, সাতক্ষীরার মানুষ অতিথি পরায়ন, তাদের প্রস্তুতিতে কোন ঘাটতি নেই।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোড়াইস্বামী মন্দির প্রাঙ্গনে প্রবেশ করার সাথে সাথে শঙ্খর ধ্বনি, উলুধ্বনি, ঢাকঢোল পিটিয়ে তাকে বরণ করে নেন দেবীর পূজা দিতে আসা ভক্তবৃন্দরা। এরপর তিনি বেলা সাড়ে ১২ টায় শনিবার সাপ্তাহিক পূজায় অংশগ্রহণ করে পূজা দেন।

পরবর্তীতে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য নির্মিত বিশ্রামাগার, মন্দির প্রাঙ্গণ, মন্দিরের নবনির্মিত রাস্তা এবং ৪টি হেলিপ্যাড এলাকা পরিদর্শন করেন। পরে মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক শাহী মসজিদ (টেঙ্গা মসজিদ নামে পরিচিতি) পরিদর্শন করেন এবং মসজিদটির নির্মাণ শৈলী অবলোকন করেন সার্বিক খোঁজ-খবর নেন।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, প্রটোকল অফিসার অমরিশ কুমার, এডিশনাল ডিআইজি (ক্রাইম) নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবুজর গিফারী, সহকারী কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা, বংশীপুর শাহী মসজিদের সভাপতি অ্যাড. আবুবকর সিদ্দিক ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. জি,এম, শোকর আলী।

উল্লেখ্য আগামী ২৭ মার্চ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র পীঠস্থান যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন এবং পূজায় অংশগ্রহণ করবেন বলে জানান ভারতীয় হাই কমিশনার বিক্রম দোড়াইস্বামী।


সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা