সারাদেশ

পাবনায় ৪ পৌরসভায় মেয়র পদে আ'লীগ প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিনিধি, পাবনা : দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে পাবনার ৪ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ৪ মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। তন্মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফলে নির্বাচিত মেয়ররা হলেন; পাবনার ঈশ্বরদী পৌরসভায় আওয়ামী লীগের ইসাহক আলী মালিথা পেয়েছেন ২৮ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন। তিনি পেয়েছেন ২ হাজার ১৭০ ভোট। উপজেলা রিটানিং অফিসার, ইউএনও পিএম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ পেয়েছেন ৪ হাজার ৯৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এনামুল হক পেয়েছেন ৩ হাজার ৫৭৯ ভোট।

সাঁথিয়া পৌরসভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু পেয়েছেন ১৬ হাজার ৩৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট। ফরিদপুর ও সাঁথিয়ার এ তথ্য নিশ্চিত করেন রিটানিং অফিসার, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান।

এদিকে, ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমান মেয়র আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম হাসনায়েন রাসেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা