সারাদেশ

হাটহাজারীতে ২৫ শতক সরকারি জায়গা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী : চট্রগ্রাম হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের খাস জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে রুহুল্লাপুর মৌজার বিএস ২ নং খতিয়ানের ২৬৬ দাগের প্রায় ২৫ শতক সরকারি জায়গা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

অভিযানকালে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, র‍্যাব এবং পুলিশ সদস্যরা সহায়তা করে। সড়ক ও জনপদ বিভাগের জায়গায় ১৮ টি সেমিপাকা দোকান গড়ে তুলে অবৈধ দখলদাররা। উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ স্থাপনা সরিয়ে নিতে বারংবার অনুরোধ করলেও তারা তাতে কর্ণপাত করেনি।

এবিষয়ে ইউএনও মোহাম্মদ রুহুল আমিন জানান, গত ৩১ ডিসেম্বর জায়গা পরিমাপ করে অবৈধ দখলদার দেখিয়ে দেওয়া হয় এবং উপজেলা প্রশাসন এবং সড়ক বিভাগ বারংবার স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করি, কিন্তু তারা আমাদের অনুরোধে সাড়া দেন নাই। তাই আজ রোববার বেলা ১০.৩০ হতে ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, র‍্যাব ও পুলিশের সহায়তায় আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার জায়গা উদ্ধার করি।

সান নিউজ/ওজি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা