সারাদেশ

বোয়ালমারীতে ১২০ মণ চোরাই পাট জব্দ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে একশ বিশ মণ চোরাই পাট নসিমনে করে চোরের বাড়ি নেয়ার সময় জব্দ করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার ময়না ইউনিয়নের রানীদৌলা গ্রামে এ ঘটনা ঘটে। জব্দকৃত পাট ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়েছে।

ময়না ইউনিয়নের গ্রাম পুলিশ মো. নুরুল ইসলাম জানান, ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে আকরাম শেখ, মাজেদ শেখের ছেলে জাকির শেখ, আবু তারা শেখের ছেলে ঠাণ্ডু শেখ এবং রানীদৌলা গ্রামের শাহিন শেখ দীর্ঘদিন ধরে চোরাই পাট ও গরু চুরির ব্যবসা করে আসছে।

শাহিন শেখের বাড়ির সামনের মেহগনির বাগান থেকে তিন নসিমনের ১শ ২০ মণ চোরাই পাটের ভাগাভাগি নিয়ে চারজনের মধ্যে বচসা হয়। এক পর্যায়ে গ্রাম্য পুলিশ এবং পার্শ্ববর্তী লোকজনের উপস্থিতি টের পেয়ে চারজনেই সটকে পড়ে। পাটের ধরণ দেখে যশোর অঞ্চলের পাট বলে মনে হচ্ছে।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, ওই চারজন বিভিন্ন চুরির ঘটনার সাথেও জড়িত। তারা আন্তঃজেলা চোরা কারবারি চক্রের সদস্য। ইতিপূর্বে আকরাম শেখের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার করা হয়েছিল।

অভিযুক্তদের বাড়ি গিয়ে তাদের পাওয়া যায়নি এবং এ ব্যাপারে শাহিন শেখ, ঠাণ্ডু শেখকে মোবাইলে ফোন দিলে ফোন রিসিভ করেননি। ঘটনার পর থেকে চারজনই পলাতক।

ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন ঘটনা শুনে থানায় জানানো হয়েছে। থানা পুলিশের পরামর্শে জব্দকৃত পাট ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়েছে।

এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বলেন, চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে পাট জব্দ করা হয়েছে। তদন্তের মাধ্যমে জানা যাবে পাটের প্রকৃত মালিক কে এবং কোথা থেকে কার কাছে এসেছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

দাদাগিরি থেকে সৌরভ, দিদি নম্বর ওয়ান থেকে রচনার বিদায় 

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘দাদাগিরি’তে বড় পরিবর্তন এসেছে।...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

খানপুর সীমান্তে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লক্ষ ৪০ হাজা...

ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা